শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

চঞ্চল চৌধুরীর কাছে বাবা দিবস এখন ভীষণ বেদনার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩

চঞ্চল চৌধুরীর কাছে বাবা দিবস এখন ভীষণ বেদনার
প্রতিটি দিবসই পালন করা হয় ব্যাপক গুরুত্ব দিয়ে। বাবা দিবসও এর ব্যতিক্রম নয়। বরং বাবা দিবসটি অন্যান্য দিবসের চেয়ে বেশি গুরুত্ববহ। জন্মদাতা বাবাকে নিয়ে প্রত্যেকেরই রয়েছে অসংখ্য স্মৃতি কথা। যা এই দিবসকে কেন্দ্র করে আরও বেশি করে স্মৃতিচারণ করা হয়।
সবার মতো জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও তার বাবাকে ভীষণ ভালোবাসেন। সম্প্রতি তিনি তারা বাবাকে হারিয়েছেন। বাবা হারানোর এক সমুদ্র হাহাকারের কিছুটা তার ফেবুকেও প্রকাশ করতে দেখা গেছে।
আজকের বাবা দিবসে চঞ্চল চৌধুরীর বাবা হারানোর বিষাদ-বেদনা আবারও ছুঁয়ে গেছে। একথা তারে আজকের ফেসবুকের স্ট্যাটাস থেকে বোঝা যাচ্ছে।
বাবা দিবসের স্ট্যাটাসে চঞ্চল লিখেছেন, বাবাহীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার, বিবর্ণ। যে সন্তান বাবাকে হারিয়েছে, সেটা কেবল সেই জানে। বাবা দিবস এ বছর থেকে আমার কাছে চোখের নোনা জলে ভেসে যাওয়া সমুদ্র, অকুল পাথার, বাবা ডাকে আর্তনাদ করা সন্তানের হাহাকার।
চঞ্চল আরও লেখেন, সাদা কফিনে মোড়া বাবার বয়ে নেয়া শরীরটা যখন চিতার আগুনে পোড়ে দাউ দাউ করে, অথবা কবরের অন্ধকারে চিরতরে বাবাকে রেখে আসে কোনো সন্তান, আমৃত্যু দেখা হয় না পিতা আর সন্তানের, তার কাছে বাবা দিবস কতটা বেদনার। সেটা আর কেউ জানে না। ইহলোক বা পরলোকে সকল বাবা শান্তিতে থাকুন! এই প্রার্থনা। সকল বাবার প্রতি শ্রদ্ধা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD