শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

প্রাণনাশের হুমকি পেলেন হানি সিং

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩

প্রাণনাশের হুমকি পেয়ে আইনি পদক্ষেপ নিলেন ভারতীয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং। কানাডীয় গ্যাংসার গোল্ডি ব্রারের কাছ থেকে হুমকি পাওয়ার পর বুধবার (২১ জুন) দিল্লিতে পুলিশে অভিযোগ দায়ের করেছেন হানি সিং।
জানা গেছে, হানি সিং নিজেই দিল্লি পুলিশের সদর দপ্তরে গিয়ে কমিশনারের সঙ্গে দেখা করে অভিযোগ দায়ের করেন। ভয়েস মেসেজের মাধ্যমে হানি সিংকে মৃত্যুর হুমকি দেওয়া হয়।
২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যা মামলার প্রধান সন্দেহভাজন মনে করা হয় গোল্ডি ব্রারকে। চলতি বছরের মে মাসে কানাডিয়ান সরকারও মোস্ট ওয়ান্টেড ২৫ অপরাধীর তালিকায় গোল্ডি ব্রারকে রাখে।
সিধু মুসেওয়ালা খুন হওয়ার পর অনেক ভারতীয় গায়কই নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা প্রকাশ করেন। এবার মৃত্যুর হুমকি পাওয়ার কথা জানালেন হানি সিং।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD