শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সৌম্যকে পছন্দ হাথুরুর, সুযোগ মিলবে বিশ্বকাপে?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

ক্রিকেট পাড়ায় একটা কথা চাওর আছে, চন্ডিকা হাথুরুসিংহের পছন্দের ছাত্রদের একজন সৌম্য সরকার। সেটার অবশ্য যথেষ্ট কারণও আছে। প্রথম দফায় যখন বাংলাদেশের কোচ ছিলেন হাথুরু, তখন দলের নিয়মিত সদস্য ছিলেন সৌম্য। এরপর ফর্ম হারিয়ে দল থেকে বাদ পড়েন এই ওপেনার। কিন্তু ৬ বছর পর আবার যখন হেড কোচের ভূমিকায় হাথুরু, তখন আরও একবার সৌম্যের ওপর বাড়তি নজর এই লঙ্কান মাস্টারমাইন্ডের।

গত কয়েকদিন ধরে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সাথে নিয়মিতই অনুশীলন করছেন সৌম্য। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাট-বল হাতে নিজেকে ফিরে পাওয়ার মিশনে লড়ছেন বাঁহাতি এই ব্যাটার। সেই অনুশীলন প্রধান কোচ হাথুরু নিজে দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করছেন। গতকাল বুধবারও দেখা গেছে হাথুরু নিজে থেকে সৌম্যের সঙ্গে কাজ করছেন।

এই বাঁহাতি ওপেনার ব্যাটিং অর্ডারে লোয়ার মিডল অর্ডারেও ব্যাটিং করেছেন। আর আসন্ন বিশ্বকাপ দলে সাত নম্বর পজিশন নিয়ে এখনও ধোয়াশা রয়ে গেছে। এই পজিশনের জন্য বেশ কয়েকজনকে ভাবা হচ্ছে। সেই তালিকায় যোগ হতে পারেন সৌম্যও, এমন ধারণা অনেকেরই। পাশাপাশি অনুশীলনে সৌম্যের ওপর বাড়তি নজর থাকয় অনেকে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বলছেন, লম্বা সময় পর আবারও দলে ফিরতে পারেন সৌম্য।

প্রধান কোচ হাথুরু অবশ্য পাইপ লাইনের ক্রিকেটারদের নিয়মিতই খোঁজ খবর রাখেন। এ নিয়ে গতকাল অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানান সে সবাইকে খেলার স্বাধীনতা দেয়, ‘হাথুরু কিন্তু সব খেলোয়াড়কে অনেক স্বাধীনতা দেয়। নিজের স্বভাবজাত খেলাটা খেলতে বলে। ভুল করলে ও বলে, এটা এভাবে করলে ভালো হত। ওটাকে নিয়ে যে অনেক কিছু বলে, ওইরকম কিছ না। একজন খেলেয়াড়ের স্বাধীনতা আছে, ও ই জিনিসটা দেয়।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD