শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিরাটের জন্য বিশ্বকাপ জিতবে ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

২০২৩ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হলো মঙ্গলবার (২৭ জুন)। এদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপের সূচিও প্রকাশ করেছে। ভারত ও শ্রীলঙ্কার সাবেক ও বিশ্বকাপজয়ী দুই ক্রিকেটার বীরেন্দর শেবাগ এবং মুত্তিয়ামুরালিধরণ বিশ্বকাপের সূচি প্রকাশ করেন।

আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। দশ দল নিয়ে যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের ১০টি শহরের ১২ থেকে ১৫টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সূচি প্রকাশের অনুষ্ঠানেই বিশ্বকাপকে ঘিরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। চলছে নিজের ভবিষ্যদ্বাণী দেওয়া। ২০১১ সালে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে বসেছিল বিশ্বকাপ। সেবার ফাইনাল খেলেছিল ভারত ও শ্রীলঙ্কা। শিরোপা জিতেছিল ভারত। বীরেন্দর শেবাগ মনে করছেন এবারও ভারত শিরোপা জিতবে। সঙ্গে তিনি বেছে নিয়েছেন চার সেমিফাইনালিস্ট। শেবাগ বলেছেন, ‘যদি চার সেমিফাইনালিস্ট বেছে নেন তাহলে দলগুলো হবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান।’

শেবাগের বিশ্বাস, এবার বিরাট কোহলির জন্য বিশ্বকাপ জিতবে টিম ইন্ডিয়া। যেমনটা ২০১১ সালে শচীন টেন্ডুলকারের জন্য জিতেছিল বাকিরা। আরেকটি ওয়ানডে বিশ্বকাপে কোহলিকে দেখছেন না শেবাগ। আরেকটি বিশ্বকাপের শিরোপা জেতার এটাই সেরা সুযোগ বলে মনে করছেন তিনি।

নিজেদের মাটিতে আরেকটি বিশ্বকাপ আসায় শেবাগ বিশ্বাস করেন, ‘আমরা সেবার টেন্ডুলকারের জন্য বিশ্বকাপ খেলেছিলাম। ভেবেছিলাম বিশ্বকাপ জিতলে শচীনের জন্য সেটা হবে মহান বিদায়ী উপহার। বিরাট কোহলিও একই পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। এখন সবার উচিত তার জন্য বিশ্বকাপ জেতা। কারণ, কোহলি সবসময় মাঠে শতভাগের চেয়ে বেশি দিয়ে থাকে।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD