ভুটানকে হারিয়ে সাফ ফুটবলের সেমির টিকিট নিশ্চিত করেছে জামাল ভুঁইয়ারা। ১৪ বছর আবার সাফের সেমিফাইনালে খেলবে লাল-সবুজ বাহিনী। ২০০৯ সালের পর আর সেমিতে খেলতে পারেনি বাংলাদেশ।
বুধবার (২৮ জুন) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ভুটানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে একটি করে গোল দিয়েছেন শেখ মোরসালিন ও রাকিব হোসেন। অপর গোলটি এসেছে আত্মঘাতীর সুবাদে। ভুটানের পক্ষে একমাত্র গোলটি করেন তিসেন্দা দর্জি।