শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৪ বছর অপেক্ষার পর সাফের সেমিফাইনালে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

জয় কিংবা ড্র বা এক গোলের ব্যবধানে হারলেও বাংলাদেশ পৌঁছে যেতো সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। এমন সমীকরণের ম্যচে ভূটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সাফ ফুটবলের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ২০০৯ সালের পর আর সেমিতে খেলতে পারেনি বাংলাদেশ।

বুধবার (২৮ জুন) বেঙ্গালুরুর কান্তীরাভা স্টেডিয়ামে নামার আগে ভুটানের বিপক্ষে পরিসংখ্যান ছিল বাংলাদেশের পক্ষেই। সাফে আগের ৬ বারের দেখায় কখনও হারেনি লাল-সবুজরা। এবারও হারেনি বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে পিছিয়ে পড়েই যেন নিজেদের খুঁজে পেলো জামালরা। প্রথমার্ধে শেষ আধঘণ্টা ভুটানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বাংলাদেশ।

ম্যাচের ২২ মিনিটে সমতা শেখ মোরসালিন দারণ এক শটে দলকে ম্যাচে ফেরান। রাকিবের পাসে বক্সের বাইরে থেকে নেওয়া মোরসালিন বাঁ পায়ের বুলেট গতির শট মুহূর্তেই ভুটানের জাল কাঁপিয়েছে। আক্রমণে যাওয়া বাংলাদেশ এগিয়ে যায় ৩০ মিনিটেই। এই গোলটিরও নেপথ্যেও ছিলেন মোসরাসিল। মোরসালিনের ক্রসে রাকিবের রিসিভ করার পর ভুটানের মান্থশো জিগমের শরীরে লেগে জড়িয়ে যায় জালে।

৩৬ মিনিটে রাকিবের দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ে আরও। একক প্রচেষ্টায় বক্সে ঢুকে প্রায় বাইলাইনের কাছাকাছি থেকে শট নিয়েছিলেন তিনি। পরে তা বাম প্রান্তের পোস্টের ভেতরে লেগে জড়িয়ে যায় জালে। বিরতির পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ৬টি পরিবর্তন এনেছে। তার পরেও আক্রমণে সেভাবে ধার ছিল না। ফলে ব্যবধানে হেরফের হয়নি। ভুটান চেষ্টা করেও পারেনি কিছু করতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD