শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

‘কবে বিয়ে করছেন’ ভক্তের প্রশ্নে যা বললেন মিমি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

তার সমসাময়িক অনেকেই বিয়ে করলেও এখনও সিঙ্গেল রয়েছেন কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। ফলে তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শকের। বার বারই বিয়ে নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় এই অভিনেত্রীকে।

সম্প্রতি ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন-উত্তরের খেলায় মেতেছিলেন মিমি। সেখানেই নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।

এক ভক্ত নায়িকাকে প্রশ্ন করেন, ‘কবে বিয়ে করবেন আপনি?’ মিমি লেখেন, ‘কী জন্য করব?’ সঙ্গে জুড়ে দেন হাসির স্টিকার।

আগেও একই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে টালিউডের এই অভিনেত্রীকে। তখনও ঠিক একই ধরনের উত্তর দিয়েছিন তিনি।

এক সময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল মিমির। সেই রাজও এখন ছেলে ইউভান আর স্ত্রী শুভশ্রীকে নিয়ে সুখে সংসার করছেন। আর মিমি নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD