শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিচ্ছেদ হয়নি, দুই মাস ধরে তবুও আলাদা রাজ-পরী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩

পরীমণি ও তাঁর ছেলে রাজ্যর ঈদ উদযাপনে ছিলেন না শরিফুল রাজ। না ফেসবুকে পোস্ট করা ছবিতে, না বাসায়। ছেলে রাজ্যর জন্মের পর প্রতি মাসের ১০ তারিখে দিনটি কেক কেটে উদযাপন করেন পরী।
প্রতিবার রাজ সঙ্গে থাকলেও এবারই প্রথম রাজহীন ছেলের কেক কাটলেন তিনি। মে মাসের মাঝামাঝি বাসা থেকে বেরিয়ে গেছেন রাজ। সেই থেকে পরীমণি ও রাজের আলাদা জীবন শুরু। মাঝে দেখা হয়েছে রাজ্যর ১০ মাস পূর্ণ হওয়ার কেক কাটার আয়োজনে। হাজিরা দিয়েই আবার চলে গেছেন। এক ছাদের নিচে আর থাকা হয়নি।
পরীমণির ভাষ্য, রাজের সঙ্গে প্রায় দুই মাস হয় আলাদা। কোথায় আছে, কী করছে তা জানেন না। পরীমণি বললেন, ‘জানার ইচ্ছেও নেই। ও তো নিজের মতো যা খুশি করছে, চলছে। ওসব জেনে আমার কী করার!’ এদিকে ঈদের পরই ছুটি কাটাতে মালদ্বীপ ঘুরতে গেছেন রাজ। এখনও দেশে ফেরেননি। তবে মালদ্বীপ যাওয়ার আগে বিষয়টি জানিয়েছিলেন। তাই ঈদের আগের দিন রাতে বনানীতে রাজ্যকে নিয়ে পরী কেনাকাটা করতে বের হলে সেখানেই তাদের দেখা হয়। তবে ঈদের দিন দেখা ও কথা কোনোটিই হয়নি।
উল্লেখ্য, পরীমণি ও রাজ আর একে অপরের সঙ্গে থাকতে চান না। উভয়েই গণমাধ্যমে এ কথা জানিয়ে দিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD