শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

‘জওয়ান’ অলটাইম ব্লকবাস্টার হবে : বিবেক অগ্নিহোত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩

বিতর্কিত চলচ্চিত্র ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী দাবি করেছেন, শাহরুখ খানের আসন্ন অ্যাকশন থ্রিলার ‘জওয়ান’ একটি অলটাইম ব্লকবাস্টার হবে। পরিচালক আরো বলেন, তিনি শাহরুখের মতো তারকাদের দৌড়ে নেই এবং তার আসন্ন চলচ্চিত্র ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ একটি ছোট পরিসরের চলচ্চিত্র।
সম্প্রতি টুইটারে প্রশ্ন-উত্তর সেশনের সময় একজন টুইটার ব্যবহারকারী ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে মেনশন করে বলেন, ‘সাহস থাকলে শাহরুখের সঙ্গে সংঘর্ষ করুন।’ সেই টুইটার ব্যবহারকারীর মতে, বিবেক যদি তার আসন্ন চলচ্চিত্র ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সম্পর্কে আত্মবিশ্বাসী হন, তাহলে সুপারস্টার শাহরুখের সঙ্গে একই দিনে সেটি মুক্তি দেওয়া উচিত।
সেই ব্যক্তির মন্তব্যের প্রতিক্রিয়ায় বিবেক বলেন, “আমরা বলিউডের খেলায় নেই এবং সংঘর্ষের মতো শব্দগুলো তারকা এবং মিডিয়ার জন্য। আমি গ্যারান্টি দিতে পারি শাহরুখের ‘জওয়ান’ একটি সর্বকালের ব্লকবাস্টার হবে। কিন্তু এটি দেখার পর অনুগ্রহ করে ভারতের সর্বশ্রেষ্ঠ বিজয় সম্পর্কে আমাদের ছোট ফিল্মটিও দেখুন, যার সম্পর্কে আপনি কিছুই জানেন না।”
অপর এক টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে বিবেক বলেন, ‘আমরা একটি বৈচিত্র্যময় দেশে বাস করি।
আমি নিশ্চিত, সব ধরনের দর্শকদের জন্য জায়গা এবং সব সিনেমার দর্শক রয়েছে এখানে। প্রতিটি পরিবার তাদের সন্তানদের অ্যাকশন সিনেমা দেখাতে চায় না। কেউ কেউ বাচ্চাদের এমন চলচ্চিত্র দেখাতে পছন্দ করে যা অনুপ্রাণিত করে, শিক্ষিত করে এবং আলোকিত করে।’
বিবেক অগ্নিহোত্রী এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তার আসন্ন চলচ্চিত্র ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ নিয়ে।
এটি মহামারি চলাকালীন ভারতে তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। হিন্দি, ইংরেজি, বাংলা, পাঞ্জাবি, ভোজপুরি, কন্নড়, তামিল, তেলেগু, মালায়লাম, গুজরাটি ও মারাঠি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। এটি প্রযোজনা করবেন বিবেকের স্ত্রী পল্লবী জোশী, যিনি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ অভিনয় করেছেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD