শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

কালো পোশাকে মুগ্ধতা ছড়ালেন কৌশানী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩

টালিউডে তিনি মোহময়ী সুন্দরীর তালিকায় রয়েছেন। তার ছবি দেখে সোশ্যাল মিডিয়ার অনুরাগীরা মুগ্ধ হয়ে যান। তিনি হলেন অপরূপ সুন্দরী নায়িকা কৌশানী মুখোপাধ্যায়। সদ্য সোশ্যাল মিডিয়ায় কালো পোশাকে একটি ফটোশ্যুটের ছবি শেয়ার করে নিয়েছেন এ অভিনেত্রী। আর সেই ছবিকে প্রশংসায় ভাসালেন নেটিজেনরা।
কিছুদিন আগেই জন্মদিন উদযাপন করেছেন তিনি। সবসময়েই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় কৌশানী। তার বিভিন্ন ছবি প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তার রূপের মোহে মজে নেটদুনিয়া। সদ্য সোশ্যাল মিডিয়ায় কালো পোশাকে যে ছবি তিনি শেয়ার করে নিয়েছেন, সেখানে কমেন্টবক্সে তাকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। তার পিছন ঘুরে দেখার ভঙ্গি দেখে এক নেটিজেন আবার খুনসুটি করে মন্তব্য করেছেন, ছোটবেলায় গুঁড়ো দুধ চুরি করে খেলে মা এভাবে দেখতেন।
কালো পোশাকে মুগ্ধতা ছড়ালেন কৌশানী
প্রেমিক বনি সেনগুপ্তের সঙ্গে পর্দায় তার জমজমাট রসায়ন। একের পর এক সিনেমায় দেখা যায় তাদের।
১৭ মে ৩১ পূর্ণ করেছেন টালিউডের নায়িকা কৌশানি মুখোপাধ্যায়। জন্মদিনের আগের দিন অভিনেতা বনি সেনগুপ্তকে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পূজা দিয়েছিলেন কৌশানি মুখোপাধ্যায়। আর তাদের সঙ্গে দেখা গিয়েছিল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। এদিন নিজের ফেসবুক পেজ থেকেও লাইভ করেছিলেন বিধায়ক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD