শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিবের বিরল অর্জনে মুশফিকের স্ট্যাটাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩

বয়সভিত্তিক পর্যায় থেকে ঘনিষ্ঠ বন্ধু সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। দুজন মিলে লম্বা সময় ধরে জাতীয় দলে আছেন দুজন। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও দলের মিডলঅর্ডারের বড় ভরসার নাম সাকিব এবং মুশফিক।
দুজনের ব্যক্তিগত আর খেলোয়াড়ি জীবনের বন্ধুত্বের স্বরূপ দেখা গেলো সামাজিক যোগাযোগমাধ্যমেও। বন্ধু সাকিবের বিরল রেকর্ডের জন্য অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন মুশফিকুর রহিম।
দুজনের হাস্যজ্জ্বল ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন, একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান এবং ৬০০ উইকেট। কিংবদন্তিকে অভিনন্দন। এভাবেই আমাদের গর্বিত করে যাও…
মুশফিকের সেই পোস্টের কমেন্টবক্সে অভিবাদন জানাতে ভুলেননি সাধারণ ভক্তরা।
এর আগে, চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বিরল এক রেকর্ড গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একমাত্র খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান এবং ৬০০ উইকেটের মালিক হন সাকিব। এমনকি কমপক্ষে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের এই ‘ডাবল ক্লাবে’ কেবল সাকিব একাই! সাবেক তারকা অলরাউন্ডার জ্যাক ক্যালিসের রান সাকিবের থেকে অনেক বেশি থাকলেও উইকেট কেবল ৫৭৭।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD