শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শাকিবের পর এবার ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন অপু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

বাংলাদেশের পর যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’। এ কারণে বর্তমানে সেখানে অবস্থান করছেন শাকিব। এরই মধ্যে বুধবার হঠাৎ করেই ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস।
বুধবার রাতে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন তিনি। যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অপু নিজেই। হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে গেলেন সেটি জানাননি এ নায়িকা।
জানা গেছে, মার্কিনমুলুকে কয়েকটি স্টেজ শোতে অপুর অংশ নেওয়ার কথা রয়েছে।
ছেলেকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে দুটি ভিডিও শেয়ার করেছেন অপু বিশ্বাস। এ সময় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। সেই সঙ্গে জানান, এটি ছেলে আব্রাম খান জয়ের প্রথম যুক্তরাষ্ট্র সফর।
এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটিতেয় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। সিনেমায় আরও আছেন শহীদুজ্জামান সেলিম ও দিলরুবা দোয়েল।
অন্যদিকে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ মুক্তি পায় এই ঈদে। বেশ সাফল্যও পায় ছবিটি। দেশে সাফল্যের পর গত ৭ জুলাই যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে আঠারটি স্টেটের সাঁইত্রিশটি থিয়েটারে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’। প্রথম তিন দিনে সিনেমাটি ৪৪ হাজার ডলার গ্রস করেছে এবং এটি উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ ওপেনিং।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD