শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

তামিম ইকবালের মা’সহ পরিবারের ৪ সদস্য করোনা আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বাংলাদেশ ওয়ানডে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের মা ও বড়ভাইসহ পরিবারের ৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (২০ জুন) প্রথমে তামিম ইকবালের বড় ভাই সাবেক জাতীয় দলের ক্রিকেটার নাফিস ইকবাল আক্রান্ত খবর জানা গেলেও রাতে জানা যায়, তামিম ইকবালের মা এবং নাফিস ইকবালের স্ত্রী সন্তানেরও করোনা পজিটিভ পাওয়া গেছে।

নাফিস ইকবালের পারিবারিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। নিজে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নাফিস ইকবাল নিশ্চিত করেছিলেন শনিবার দুপুরে।

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির বাসভবনে অবস্থান করছেন তামিম ইকবালের পুরো পরিবার। যৌথ পরিবারে বসবাসকারী তামিম ইকবালের মাসহ ৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেলেও তারা সবাই সুস্থ রয়েছেন। তাদের কোন উল্লেখযোগ্য উপসর্গ নেই বলে জানা গেছে।

পারিবারিক চিকিৎসকের তত্ত্বাবধানে তারা বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD