শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মা হওয়ার গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন পূর্ণিমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। মঙ্গলবার ছিল তার জন্মদিন। এদিন সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। এরই মধ্যে একটি ভুয়া সংবাদে ভীষণ বিব্রত পূর্ণিমা। সামাজিকমাধ্যমে অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিরক্ত পূর্ণিমা।

মা হওয়ার খবরটি মিথ্যা জানিয়ে বৃহস্পতিবার বিকালে পূর্ণিমা বলেন, ‘এটি ভুয়া। সত্য নয়। বিষয়টি আমার জন্য খুবই বিব্রতকর। এমন সুখের খবর নিয়ে কেউ বিভ্রান্তিকর কোনো তথ্য ছড়াবেন না। এমন কিছু হলে আমি নিজেই জানাব।’

তিনি বলেন, ‘ওই ভুয়া সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয়স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানায়নি! বলতে গেলে একটি ভুয়া সংবাদের কারণে খুব খারাপ সিচুয়েশনে পড়লাম।’

উল্লেখ্য, অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন পূর্ণিমা। চলতি বছর ফিল্ম ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করলেন তিনি। তিনি ২০২২ সালের ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন। দুই পরিবারের সম্মতিতে তারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD