শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ক্রিকেট ছেড়ে সিনেমায় নামছেন ধোনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ সিং ধোনি। খেলাধুলার পাশাপাশি বিনোদন জগতেও আগ্রহ রয়েছে তার। তাই তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর স্ত্রীর সঙ্গে মিলে খুলেছেন নিজস্ব প্রযোজনা সংস্থা, ‘ধোনি এন্টারটেইনমেন্টস’।

এবার আসছে সেই প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’। ছোট করে যাকে বলা হচ্ছে ‘এলজিএম’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেইলার।

জানা গেছে, পুরোপুরি বিনোদনমূলক অর্থাৎ রোমান্টিক কমেডি ঘরানার হতে যাচ্ছে ‘এলজিএম’। রমেশ তামিলমণি পরিচালিত এ সিনেমার মূল গল্প এক অল্পবয়সি জুটিকে নিয়ে, যারা বিয়ে করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তামিল ভাষায় নির্মিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়। তবে মজার বিষয় হচ্ছে, ‘লেটস গেট ম্যারেড’ সিনেমার মূল ভাবনা এসেছে ধোনির স্ত্রী সাক্ষীর কাছ থেকে।

চলতি মাসেই এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে, ২০১৬ সালে এই সাবেক ক্রিকেটারের জীবন নিয়ে তৈরি হয়েছিল ‘এম এস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি’ সিনেমাটি। যেখানে ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD