শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আর্থিক দুর্নীতির দায়ে অভিযুক্ত রিয়াল মাদ্রিদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

এবারে আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। এক কোটি ২০ লাখ ইউরোর হিসাব মেলাতে না পারায় এই সেখানে দুর্নীতির ছায়া দেখতে পাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। তারাই লস ব্ল্যাঙ্কোসদের বিরুদ্ধে এই আর্থিক অনিয়মের অভিযোগটি এনেছে।

দ্য টেলিগ্রাফের এক অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য মতে, রিয়াল মাদ্রিদ ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত আর্থিক প্রতিবেদনে এক কোটি ২০ লাখ ইউরো খরচকে ‘অন্যান্য খরচ’ হিসেবে দেখিয়েছে। বিপুল পরিমাণ এই অর্থের খরচ সম্পর্কে রিয়াল মাদ্রিদের কাছে জানতে চেয়েছিল তারা। কিন্তু এ ব্যাপারে ব্রিটিশ পত্রিকাটিকে কিছুই বলেনি তারা।

টেলিগ্রাফের দাবি, এই অর্থ রিয়াল মাদ্রিদের কোনো গোপন চুক্তির অংশ।

তাদের প্রতিবেদনের তথ্য মতে, ভবিষ্যতে কোনো স্পন্সর থেকে প্রাপ্ত অর্থের লভ্যাংশ দেওয়ার বিনিময়ে রিয়াল কারও কাছ থেকে এই পরিমাণ অর্থ নিয়েছে এবং সেই অর্থ তারা তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি পোষাতে ব্যয় করেছে। এতে উয়েফার আর্থিক সংগতি নীতি ভঙ্গ হয়েছে বলে মনে করে পত্রিকাটি।

বুধবার (১৩ জুলাই) এই প্রতিবেদনটি প্রকাশ করেছে টেলিগ্রাফ।

যদিও স্প্যানিশ জায়ান্টরা পুরো বিষয়টি অস্বীকার করেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা তাদের এক প্রতিবেদনে এমনটাই বলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD