শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অশ্বিনের রেকর্ড, ইনিংস ব্যবধানে হার উইন্ডিজের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড গড়া ম্যাচে বিধ্বস্ত এবং বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ব্যবধানে হারে স্বাগতিকরা।
ডমিনিকার উইন্ডসন পার্কে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অশ্বিন আর রবিন্দ্র জাদেজার স্পিনে বিভ্রান্ত হয়ে প্রথম ইনিংসে ১৫০ রানেই অলআউট হয় ক্যারিবীয়রা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন অ্যালিক অ্যাথঞ্জি। ভারতের হয়ে ৫ আর ৩ উইকেট নেন অশ্বিন ও জাদেজা।
জবাবে ব্যাটিংয়ে নেমে অভিষিক্ত জসবি জসওয়াল আর অধিনায়ক রোহিত শর্মার জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৪২১ রানে ইনিংস ঘোষণা করে ভারত।
দলের হয়ে ১৬টি চার আর এক ছক্কায় ১৭১ রান করেন জসওয়াল। অধিনায়ক রোহিত শর্মা ১০ চার আর ২ ছক্কায় ১০৩ রান করেন। ৫টি বাউন্ডারির সাহায্যে ৭৬ রান করেন বিরাট কোহলি। ৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেন রবিন্দ্র জাদেজা।
২৭১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও বিপাকে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ক্যারিবীয় শিবিরে ধস নামান অশ্বিন-জাদেজা। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করা অশ্বিন দ্বিতীয় ইনিংসে শিকার করেন ৭ উইকেট। জাদেজা শিকার করেন ২টি। এই দুই স্পিনারের বলে বিভ্রান্ত হয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩০ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
দুই ইনিংসে চরম বাজে ব্যাটিংয়ের কারণে ইনিংস ও ১৪১ রানের ব্যবধানে হারে ক্যারিবীয়রা। তিন দিনেই শেষ হয়ে যায় টেস্ট ম্যাচটি। ভারতের হয়ে দুই ইনিংস মিলে ১২ উইকেট শিকার করেন অশ্বিন। অভিষেক টেস্টে ১৭১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন জসবি জসওয়াল।
১৯৩০ সাল থেকে টেস্ট ক্রিকেট হয়ে আসছে ওয়েস্ট ইন্ডিজে। এ নিয়ে দ্বিতীয়বার সেখানে এক টেস্টে ১২ উইকেট নিতে পারলেন কোনো স্পিনার। অশ্বিনের আগে ১৯৭৪ সালে ত্রিনিদাদে ১৩ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের টনি গ্রেগ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD