শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অল্পের জন্য গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

ফ্লোরিডায় মাত্রই থাকতে শুরু করেছেন লিওনেল মেসি। এখনো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে তাঁর বরণ অনুষ্ঠান হয়নি। আগামীকাল সমর্থকদের সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে পরিচয় করিয়ে দেবে ক্লাবটি।
এর আগেই বড় এক দুর্ঘটনায় পড়তে বসেছিলেন মেসি। ফ্লোরিডার রাস্তায় তাঁর গাড়ি ট্রাফিক সংকেত বুঝতে পারেনি। লাল বাতি জ্বলে ওঠার পরও না থেমে এগিয়ে গিয়েছিল সামনে। সামনের রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়ি আসছিল।
ভাগ্য ভালো যে সামনের রাস্তা দিয়ে চলতে থাকা গাড়িগুলো ব্যাপারটি বুঝতে পেরেছে। সেই গাড়িগুলো গতি কমিয়ে দেওয়ায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান মেসি। এটা জানা যায়নি যে সেই সময় গাড়িটি কি মেসি নিজেই চালাচ্ছিলেন কি না।
ঘটনার পর ফোর্ট লডারডেলের পুলিশ মেসির গাড়ি পাহারা দিয়ে তাঁর আবাসস্থল পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। ইন্টার মায়ামির হয়ে মেসির অভিষেক হবে ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে মেসির সেই অভিষেক ম্যাচ ঘিরে ইন্টার মায়ামির সমর্থকদের বিশেষ আয়োজনের পরিকল্পনা আছে। ভাগ্যিস, এর আগে কোনো দুর্ঘটনা ঘটেনি!

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD