শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগার যুবাদের রোমাঞ্চকর সিরিজ জয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আজ সোমবার রাজশাহীতে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে স্বাগতিক দল জিতেছে ৩ উইকেটের ব্যবধানে। এর মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল বাংলাদেশের যুবারা। চার ম্যাচ শেষে সিরিজে ২-২ সমতা থাকায় আজকের ম্যাচটি হয়ে উঠেছিল ‘অঘোষিত ফাইনাল’।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের গ্যালারিতে ছিল চোখে পড়ার মতো দর্শক। আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২১০ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৬৩ রান করেন ডেভিড টিগার। এ ছাড়া জুয়ান জেমস ৩২, রিচার্ড সেলেস্টওয়ান ২৭; অল্ডার ২০ রান করেন।
চতুর্থ উইকেটে ৫২ ও পঞ্চম উইকেটে ৪৪ রানের দুটি জুটি পেয়েছিল প্রোটিয়ারা। বাংলাদেশের রাব্বি ৪৩ রানে ৩ উইকেট নেন। রাফি আর রোহানাত নেন ২টি করে।
রান তাড়ায় নেমে বাংলাদেশের শুরুটাও ছিল নড়বড়ে।
৪৮ রানে নেই ২ উইকেট। এরপর তৃতীয় উইকেটে আদিল বিন সিদ্দিক ও আরিফুল ইসলাম ৮৭ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে দেন। ৭০ বলে ৫৮ রান করা আদিলের আউটে এই জুটি ভাঙে। এক প্রান্ত আগলে দারুণ খেলছিলেন আরিফুল। তার ৮১ বলে ৭১ রানের ইনিংস থামে ছক্কা মারতে গিয়ে।
দলীয় ১৮৯ রানে পরপর ৩ উইকেট হারালে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর মাহফুজুর রহমান ও রাফি উজ্জামানের অবিচ্ছিন্ন জুটিতে স্বাগতিকরা জয়ের বন্দরে পৌঁছে যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD