শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম ১ লাখ ১০ হাজার ডলার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হয়েছে ইন্টার মিয়ামির। ইতিমধ্যে গত রবিবার তারা জমকালো অনুষ্ঠান করে মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। আগামী শুক্রবার লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুস আসুলের বিপক্ষে মেসির অভিষেক হয়ে যেতে পারে। তাই এ ম্যাচ ঘিরে শুরু হয়েছে সমর্থকদের উন্মাদনা।
টিকেট বিক্রির ওয়েবসাইট ‘ভিভিড সিটস’-এর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ওই ম্যাচের টিকিটের সর্বোচ্চ মূল্য উঠছে এক লাখ ১০ হাজার ডলার! যা মেজর সকার লিগের কোনো ক্লাবের ম্যাচ টিকিটের সর্বোচ্চ মূল্য। তবে এর চেয়েও কম দামে মেসির অভিষেক ম্যাচ দেখার টিকিট পাওয়া যাবে। সেটাও খুব কম নয়। ম্যাচটির টিকিটের গড় মূল্য ৪৮৭ ডলার বলে জানা গেছে।
ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে গত শনিবার আনুষ্ঠানিকভাবে ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন মেসি। এর আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় পিএসজিকে আনফলো করেন। প্যারিসের সময়গুলো মেসির জন্য সুখকর ছিল না―এটাই যেন তার প্রমাণ। এদিকে যুক্তরাষ্ট্রে মেসিকে নিয়ে সাজ সাজ রব পড়ে গেছে।
শোনা যাচ্ছে, ৭০০ মাইল ভ্রমণ করেও অনেক দর্শক আসবে মেসির অভিষেক ম্যাচটি দেখতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD