বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

হিরো আলমের ওপর হামলায় আরও দুজন গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে গ্রেফতার দুজন হলেন মানিক গাজী ও আল আমিন। এ ঘটনায় মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ বিষয়ে জানান।

মোস্তাফিজুর রহমান বলেন, ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে, হামলার সময় হিরো আলমের কোমর ধরে রেখেছিলেন মানিক আর তাকে মারধর করেছেন আল আমিন। মানিক ও আল আমিনকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে তাদের আদালতে হাজির করা হবে।

এ ঘটনায় গত মঙ্গলবার সাতজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- ছানোয়ার কাজী (২৮), বিপ্লব হোসেন (৩১), মাহমুদুল হাসান (২৭), মোজাহিদ খান (২৭), আশিক সরকার (২৪), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)। তাদের মধ্যে দুজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বাকি পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

বনানী থানার ওসি বলেন, রিমান্ডে থাকা ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেন জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, হিরো আলমের ওপর হামলায় আরও ১৫ জন জড়িত। তাদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। এখন তাদের গ্রেফতারে অভিযান চলছে।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতার মাহমুদুল হাসান, মোজাহিদ খান, আশিক সরকার ও হৃদয় শেখ বনানী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মেহেদীর অনুসারী।

গত সোমবার ঢাকা-১৭ আসনের ভোটগ্রহণ চলাকালে বেলা সোয়া ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। এ সময় নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা পেছন থেকে তার উদ্দেশ্যে গালাগাল করতে থাকেন এবং কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরো আলমকে ঘিরে রেখে স্কুলের ফটকের দিকে নিয়ে যান।

ভোট কেন্দ্রের ভেতর থেকে ধাওয়া দিয়ে বাইরে আনার পরে রাস্তায় ফেলে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে পেটান নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD