শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফিফা র‍্যাংকিংয়ে তিন ধাপ এগোলো বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

সাফ চ্যাম্পিয়নশিপ চলতি মাসের ফিফা র‍্যাংকিংয়ে খুবই কম প্রভাব ফেলেছে। তবে যতটুকু ফেলেছে, তাতে লাভ হয়েছে বাংলাদেশেরই।
কেননা অনেকদিন পর র‍্যাংকিংয়ে উন্নতি দেখা পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। তিন ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮৯তম।
গত বছর থেকেই র‍্যাংকিংয়ে ১৯২তে ছিল বাংলাদেশ। গত এক বছরে খুব একটা সাফল্য ধরা দেয়নি। তবে সাফ চ্যাম্পিয়নশিপে দেখা যায় অন্যরকম এক বাংলাদেশকে। ১৪ বছর পর দক্ষিণ এশিয়ার মঞ্চে সেমিফাইনাল খেলার স্বাদ পান জামাল ভূঁইয়ারা। ফাইনালে উঠতে না পারলেও বাংলাদেশের পারফরম্যান্স নজর কেড়েছে বেশ। বিশেষ করে মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও মাঠ ছেড়ে ৩-১ গোলের জয় নিয়ে।
সেই পারফরম্যান্সের সুবাধে ২.৯৪ রেটিং পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের খাতায়। এর আগে গত ২৯ জুন সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে জামালদের রেটিং পয়েন্ট ছিল ৮৮৯.৫। এখন সেই পয়েন্ট দাঁড়িয়েছে ৮৯২.৪৪-এ। সাফে রানার্সআপ হলেও র‍্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে ১৩৭-এ আছে কুয়েত।
এদিকে র‍্যাংকিংয়ের সেরা দশে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই সিংহাসন দখলে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল, চারে ইংল্যান্ড, পাঁচে বেলজিয়াম, ছয়ে ক্রোয়েশিয়া, সাতে নেদারল্যান্ডস, আটে ইতালি, নয়ে পর্তুগাল ও দশে রয়েছে পর্তুগাল। ২৯ জুনের পর ২০ জুলাই পর্যন্ত মোট ৬২টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD