শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

এবার আসছে বুবলীর ‘তুমি যেখানে, আমি সেখানে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

ব্যক্তিগত জীবন নিয়ে টানাপোড়েন চললেও কাজ থেমে নেই বুবলীর। শিগ্গির শুরু হতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘তুমি যেখানে, আমি সেখানে’র শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন দেবাশীষ বিশ্বাস।

নির্মাতা জানিয়েছেন, ৭ আগস্ট থেকে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এফডিসি এবং ঢাকার আশপাশের লোকেশনে সিনেমার বিভিন্ন সিক্যুয়েন্সের চিত্রধারণ করবেন বলে জানিয়েছেন পরিচালক। বর্তমানে এফডিসির ফ্লোরে চলছে সেট নির্মাণের কাজ। ছোট-বড় মিলিয়ে পাঁচটি সেটের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

এছাড়া গানের শুটিংয়ের জন্য দেশের বিভিন্ন পর্যটন স্থান, যেমন-কক্সবাজার, সেন্টমার্টিন রয়েছে নির্মাতার পছন্দের তালিকায়। সিনেমার সংগীত আয়োজনে আছেন কলকাতার শ্রী প্রীতম। এরই মধ্যে সিনেমার একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইমরান ও কোনাল।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা জানান, ‘দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসছি, আমি আশাবাদী এটি সবার ভালো লাগবে।’

এ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক রোশান। তবে সিনেমাটি মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পরিচালক।

এবারের ঈদে ‘ক্যাসিনো’ ও ‘প্রহেলিকা’ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন বুবলী। নায়িকা হিসেবে সিনেমার সংখ্যার বিচারে এবার তিনিই এগিয়ে। তবে অভিনয়েও যে বাজিমাত করেছেন, তা দর্শকের প্রতিক্রিয়ায় স্পষ্ট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD