শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

১০৩ কোটি পারিশ্রমিক নিচ্ছেন মহেশ বাবু!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩

দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মহেশ বাবু। অভিনয় ক‌্যারিয়ারে অনেক ব‌্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন। মহেশ বাবুকে নিয়ে পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস নির্মাণ করছেন তেলেগু ভাষার ‘গুন্তুর করম’ সিনেমা। ১২ বছর পর একসঙ্গে কাজ করছেন তারা। অ্যাকশন-কমেডি-ড্রামা ঘরানার এ সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন মহেশ বাবু।

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে অন্যতম মহেশ বাবু। ‘গুন্তুর করম’ সিনেমার জন্য জিএসটি-সহ ৭৮ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় ১০৩ কোটি ২৯ লাখ টাকার বেশি।

সিনেমাটিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন মীনাক্ষী চৌধুরী ও শ্রীলীলা। তা ছাড়াও অভিনয় করছেন— জগপতি বাবু, জয়রাম, ব্রাহ্মানন্দ, রামায়্যা কৃষ্ণান, প্রকাশ রাজ, রেখা, সুনীল প্রমুখ। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা ২০২৪ সালের ১৩ জানুয়ারি মুক্তির কথা রয়েছে।

মহেশ বাবু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সরকারু ভারি পাতা’। পরশুরাম পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন মহেশ বাবু ও কীর্তি সুরেশ। গত বছরের ১২ মে মুক্তি পায় সিনেমাটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ২৩০ কোটি রুপি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD