শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নারী বিপিএল চালু করছে বিসিবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

গত প্রায় এক দশক ধরে ছেলেদের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই লিগে পারফর্ম করে একাধিক ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) এখনও পর্যন্ত সফলই বলতে হবে। ছেলেদের ক্রিকেটে বিপিএলের কার্যকারিতা দেখে এবার নারী বিপিএল চালুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
আজ (২৩ জুলাই) টিম হোটেলে নারী দলের সঙ্গে দেখা করে নারী বিপিএল চালুর ঘোষণা দেন পাপন। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, মেয়েদের বিপিএল চালু করব।’
এদিকে ছেলেদের ক্রিকেটে প্রতিবছরই অনুষ্ঠিত হয় স্কুল ক্রিকেট। বিসিবির এই আসরও বেশ সাড়া ফেলেছে। এখান থেকেও বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটের পেশাদার ক্রিকেটে ওঠে এসেছে। ফলে এবার মেয়েদের ক্রিকেটেও স্কুল ক্রিকেট চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
মেয়েদের স্কুল ক্রিকেট প্রসঙ্গে পাপন বলেন, ‘ছেলেদের স্কুল ক্রিকেটতো আমরা সবসময় করি। কিন্তু মেয়েদের স্কুল ক্রিকেট আমরা এ বছর শুরু করতে চাই। তাতে আরও নতুন নতুন খেলোয়াড় আমরা পাবো বলে আমার মনে হয়।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD