শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

কমেডি ছেড়ে রোমান্টিক নিলয়-হিমি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

নাটকে এখন অন্যতম হিট জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। মূলত মজার বা কমেডি ঘরানার নাটকে কাজ করে আলাদা একটা জায়গা করে নিয়েছেন তারা। এবার কমেডি গল্প নয়, তাদের দেখা গেল সিরিয়াস গল্পে।

সম্প্রতি উন্মুক্ত হওয়া ‘না রাখা কথা’ নাটকে অভিনয় করেছে এই দুই তারকা। নির্মাতা এসআর মজুমদার জানান, কাজটির ভিউ খুব বেশি না হলেও সবার থেকে বেশ পজিটিভ মন্তব্য পাচ্ছেন।

নির্মাতা বলেন, ‘না রাখা কথা’ একদমই সিরিয়াস গল্পের নাটক। কমেডি না। এটাকে রোমান্টিক বলা যায়। কাজটি যারাই দেখেছেন সবাই প্রশংসা করছেন। তবে সবচেয়ে বেশি যে মন্তব্যটা পেয়েছি সেটা হল- সবাই নাটকটির দ্বিতীয় পর্ব অর্থাৎ সিক্যুয়াল চাইছে। এর আগে অপূর্ব-মেহজাবীনকে নিয়ে ‘সে ভালোবেসেছিল’ বানিয়েছিলাম। যেটা নিয়ে সিক্যুয়ালের অনেক অনুরোধ পেয়েছিলাম। কিন্তু ‘না রাখা কথা’ নাটকটি নিয়ে দুই দিনেই তার চেয়েও কয়েকগুণ বেশি অনুরোধ পেয়েছি। যেটা সত্যি অনেক আনন্দের।’

আজিজুল হকের গল্পে ‘না রাখা কথা’ নাটকটিতে নিলয়-হিমি ছাড়া আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, শাহবাজ সানী, জাবেদ গাজী, পারভেজ সুমন, অনিতা আকিল প্রমুখ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD