শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

হীরার আংটির রহস্য’ ফাঁস করলেন তামান্না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তামান্না ভাটিয়ার হীরার আংটি পরা একটি ছবি। এই আংটি ঘিরে মুহূর্তের মধ্যে নানান খবর ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। এবার এই আংটি–রহস্য থেকে পর্দা ওঠালেন তামান্না নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্যান ইন্ডিয়া নায়িকা তামান্নার হীরার আংটি নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছিল। কোনো প্রতিবেদন অনুযায়ী, বিশালাকার হীরার আংটি তামান্নাকে দিয়েছিলেন দক্ষিণি সুপারস্টার রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনি কোনিডেলা। উপাসনা প্রযোজিত ছবি ‘সই রা নরসিম্মা রেড্ডি’ ছবিতে তামান্না অভিনয় করেছিলেন।

এই নায়িকার অভিনয়ে মুগ্ধ হয়ে উপাসনা তাঁকে বিশাল সাইজের হীরার আংটি উপহার হিসেবে দিয়েছিলেন বলে খবর ছিল।

অবশেষে তামান্না এ নিয়ে মুখ খুলেছেন। তিনি এক ইনস্টা স্টোরির মাধ্যমে আংটি–রহস্য ফাঁস করেছেন। এই প্যান ইন্ডিয়া নায়িকা তাঁর আংটি পরা ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘এটা আসল হীরা নয়, এটা বোতল ওপেনার।’

তামান্নার এই পোস্টের মাধ্যমে সব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন। আর এটাও স্পষ্ট যে আংটিটি তাঁকে উপাসনা দেননি। এমনও খবর রটেছিল, তাঁর আংটির হীরার দাম দুই কোটি টাকার বেশি। তামান্নার পোস্টই বলছে যে এসব খবর নিতান্তই গুজব ছিল।

তামান্নার আগামী ছবি ‘জেলার’কে ঘিরে সবার আগ্রহ তুঙ্গে। এই ছবির ‘কাবালা’ গানটি নেট দুনিয়ায় এখন ঝড় তুলেছে। আট থেকে আশি—সবাই ‘কাবালা’ জ্বরে আক্রান্ত। এই গানের সঙ্গে তামান্নার নাচ নেট দুনিয়ার উষ্ণতা কয়েক শ গুণ বাড়িয়ে দিয়েছে। ছবিতে এই প্যান ইন্ডিয়া নায়িকাকে দেখা যাবে দক্ষিণি মেগাস্টার রজনীকান্তের সঙ্গে। ছবিটি ১০ আগস্ট মুক্তি পাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD