শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ইঙ্গিতে কাকে খোঁচা দিলেন পরী?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

সম্প্রতি নায়ক শরীফুল রাজের সঙ্গে অভিনেত্রী তানজিন তিশা ও সুনেরাহর কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। আপত্তিকর কথোপকথনের সেসব ভিডিও নিয়ে ওঠে সমালোচনার ঝড়।

আপত্তিকর কথোপকথনগুলো নিছিক বন্ধুত্বের সম্পর্কের বহিঃপ্রকাশ বলেই দাবি করেছিলেন রাজ।
বিষয়টি নিয়ে সে সময় পরীমণি-রাজ ও সুনেরাহর মধ্যে ত্রিমুখী বাকযুদ্ধ কম হয়নি। এ ঘটনার পর থেকে আর একসঙ্গে থাকছেন না তারকা দম্পতি পরীমণি ও শরীফুল রাজ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) পরীমণি ফেসবুকে একটি পোস্ট করেছেন। অনেকে মনে করছেন, এই পোস্টের মাধ্যমে ‘ভালো বন্ধুত্বের সম্পর্ক’ দাবি করা স্বামী রাজকে খোঁচা দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে পরীমণি লেখেন, একজন যে সেদিন বন্ধু বন্ধু বলতে বলতে হারিয়ে গেল! বন্ধুদের বন্ধুত্বের ব্যাখ্যা নিয়ে এত বড় এক রচনা লিখে লিখে ভরিয়ে দিলো তার ফেসবুকের ওয়াল! তো, দু’দিন আগে সেই লোকের সেদিনের দাবি করা বন্ধুদের একজন এসে সেই চেয়ারে বসেই কেলিয়ে কেলিয়ে বলে গেলেন, তার নাকি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধুই নেই!

‘স্বপ্নজাল’খ্যাত এই নায়িকা আরও লেখেন, সুন্দর না? বন্ধু কি সেটা উনি জানেন তার মানে। যাকে তাকে, যা তা উনি বন্ধু বলে চালিয়ে যাননি। লাভ ইউ মেয়ে। পোস্টের শেষে লিখেছেন, ‘ছ্যাচরা ছেমরা নেহ জুতার বাড়ি খা। ’

প্রসঙ্গত, শরীফুল রাজ সেসময় গণমাধ্যমে বলেছিলেন, সুনেরাহ ও তানজিন তিশা ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো বন্ধু। সুনেরাহর সঙ্গে আমি দারুণ একটা সিনেমার কাজ করেছি। তিশার সঙ্গে আমার কাজও হয় নাই। কিন্তু উই অল আর গুড ফ্রেন্ড। সবাইকে নিয়ে মানুষ যেভাবে কথা বলতেছে, এটা সত্যিই অস্বস্তিকর।

এদিকে, দীর্ঘদিন ধরে পরীমণির বাসায় থাকছেন না শরিফুল রাজ। বিচ্ছেদের দিকে হাঁটছে তাদের বৈবাহিক সম্পর্ক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD