শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

চলে গেলেন আইরিশ পপ তারকা সিনাড ও’কনর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
FILE PHOTO: Irish singer Sinead O'Connor performs during the Masstival music festival in Istanbul July 14, 2007. REUTERS/Fatih Saribas/File Photo

নব্বইয়ের দশকে সাড়া জাগানো ‘নাথিং কম্পেয়ার্স টু ইউ’ খ্যাত পপ সংগীতশিল্পী সিনিয়াড ও’কনর আর নেই। গত বুধবার রাতে মারা গেছেন ৫৬ বছর বয়সী আইরিশ এই সংগীতশল্পী। সংবাদ মাধ্যম বিবিসির সূত্রে জানানো হয়েছে সংগীতশিল্পীর মৃত্যুর খবর। যদিও কী ভাবে মৃত্যু হল সংগীতশিল্পীর, তা জানা যায়নি। গত বছর জানুয়ারি মাসে মৃত্যু হয় সিনাডের ১৭ বছরের ছেলে শেনের। তার পর থেকেই মানসিক কষ্টে ভুগছিলেন গায়িকা। সামাজিক মাধ্যমেও প্রয়াত ছেলের কথাই উল্লেখ করেছিলেন সিনাড।

১৯৬৬ সালের ৮ ডিসেম্বর আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম সিনাড ও’কনরের। কিশোর বয়স থেকেই গান লেখা ও গান গাওয়ার প্রতি ঝোঁক ছিল তাঁর। মাত্র ২১ বছর বয়সে প্রথম অ্যালবাম প্রকাশিত হয় সিনাডের। ১৯৮৭ সালে প্রকাশিত ‘দ্য লায়ন অ্যান্ড দ্য কোবরা’ অ্যালবামের ‘ট্রয়’ গানটি সাড়া জাগিয়েছিল শ্রোতাদের মধ্যে। ১৯৯০ সালে প্রকাশিত অ্যালবাম ‘আই ডু নট ওয়ান্ট হোয়াট আই হ্যাভেন্ট গট’-এর মাধ্যমে বিশ্বজোড়া জনপ্রিয়তা অর্জন করেন সিনাড। বিশেষত, সিনাডের গলায় আমেরিকান তারকা প্রিন্সের ‘নাথিং কম্পেয়ার্স টু ইউ’ গানটির সংস্করণ নজর কেড়েছিল অনুরাগীদের। সেই গানটি ইউটিউবে ৪০ কোটি ৩০ লাখ বার দেখা হয়েছে। গানটির মিউজিক ভিডিওতে একটি গলাবন্ধ সোয়েটার ও মিলিটারিদের আদলে ছোট ছোট করে কাটা চুলে দেখা গিয়েছিল সিনাডকে। তাঁর এই অবতার বেশ জনপ্রিয়ও হয়েছিল অনুরাগীদের মধ্যে। পরবর্তী কালে বেশির ভাগ সময়েই এই সাজপোশাকেই দেখা যেত সিনাডকে। অ্যালবামের পাশাপাশি ষ্টেজ শোতে সিনিয়াড জনপ্রিয়তা পান। জানা যায়, সিনাডের সর্বশেষ নতুন অ্যালবাম ১২ আগষ্ট মুক্তির কথা রয়েছে। গান ছাড়াও বিতর্কে ভরা ছিল সিনাডের জীবন। ‘স্যাটারডে নাইট লাইভ’ তথা ‘এসএনএল’ অনুষ্ঠানে পোপের ছবি ছিঁড়ে প্রবল বিতর্ক তৈরি করেছিলেন গায়িকা। পরে অবশ্য একটি লাতিন চার্চের ‘প্রিষ্ট’ হিসাবে দীক্ষিত হয়েছিলেন তিনি। গান লেখা ও গাওয়ার পাশাপাশি নিজের মানসিক স্বাস্থ্য ও সেই সংক্রান্ত লড়াই নিয়ে জনসমক্ষে মুখ খুলেছেন সিনাড। বাইপোলার ডিসঅর্ডার ও পোষ্ট ট্রমাটিক ষ্ট্রেস সিনড্রোমের সঙ্গে তাঁর লড়াই নিয়ে একাধিক বার বিভিনœ অনুষ্ঠানে কথা বলেছেন সিনাড। এমনকি, তিনি এও জানিয়েছিলেন যে, এই লড়াইয়ের সঙ্গে যুঝতে না পেরে বার কয়েক নিজেকে শেষ করে ফেলার কথাও ভেবেছিলেন তিনি। ২০২১ সালে প্রকাশিত আত্মজীবনী ‘রিমেম্বারিংস’-এ নিজের জীবনের এই কঠিন অধ্যায়ের বিষয়ে উল্লেখ করেছিলেন গায়িকা।

২০২২ সালের জানুয়ারি মাসে সিনাড জানান, তাঁর ১৭ বছর বয়সি ছেলে শেন আত্মহত্যা করেছে। শেনের প্রয়াণের পর থেকেই আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল সিনাডের মানসিক কষ্ট। গত দেড় বছরের বার বার শেনকেও স্মরণ করেছেন তিনি। এমনকি, মৃত্যুর আগে সামাজিক মাধ্যমে সিনাডের শেষ পোষ্ট শেনকে ঘিরেই। এক শোকবার্তায় আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স সিনিয়াডের সততা, তাঁর অসাধারণ কণ্ঠের প্রশংসা করে বলেছেন, ‘আইরিশ এমন একজন তরুণ সংগীতশিল্পীকে হারাল, যিনি ছিলেন কয়েক দশকের মধ্যে আমাদের সেরা, সবচেয়ে প্রতিভাধর সুরকার, গীতিকার ও পারফরমার। শ্রোতাদের সঙ্গে যোগাযোগ করার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর।’ দেশটির প্রধানমন্ত্রী লিও ভারাডকার টুইটারে এক শোকবার্তা দিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD