শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এলপিএল খেলতে যাওয়ার আগে ‘রোমাঞ্চিত’ শরীফুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসরে টাইগার ক্রিকেটারদের চাহিদা বেড়েছে। আজ লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে একটি ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছেন টাইগার পেসার শরীফুল ইসলাম। দেশ ছাড়ার আগে ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেইজে শ্রীলঙ্কা যাবার ছবি প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে সকলের কাছে দোয়া চেয়েছেন।

এবারই প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন শরীফুল। প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়ে রোমাঞ্চিত বাংলাদেশের ২২ বছর বয়সী পেসার। এলপিএলের চতুর্থ টুর্নামেন্টে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন শরীফুল। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে শরীফুল নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘সবার জন্যই প্রথমবার যেকোনো লিগই রোমাঞ্চকর হয়। তো আমিও ওরকম আর কী, একটু হলেও রোমাঞ্চিত আছি।’

শরীফুলের মতোই বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদের সামনেও ছিল এলপিএল খেলার সুযোগ। তবে তিন সংস্করণে বাংলাদেশের হয়ে খেলা এবং সামনে বড় টুর্নামেন্ট থাকায় ওয়ার্ক লোড বিবেচনা করে তাসকিনকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি।

এলপিএলে না খেললেও জিম আফ্রো টি-১০ লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তাসকিন। ৭.৮৫ রান ইকোনমি রেটে সাত ম্যাচে শিকার করেছেন ১১ উইকেট। শরীফুল জানিয়েছেন, তাসকিনের উজ্জ্বল পারফরম্যান্স অনুপ্রাণিত করবে তাকে। তিনি বললেন, ‘অবশ্যই! যখন নিজের দেশের ক্রিকেটার বাইরের লিগে গিয়ে ভালো খেলে, সবার কাছেই ভালো লাগে। আমার কাছে যেমন, আপনাদের কাছেও ভালো লাগারই কথা।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD