শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ক্যান্সারকে হারিয়ে বিশ্বকাপে ‘সেরা গোল’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

এবারের নারী বিশ্বকাপের সব থেকে বড় অঘটন ঘটিয়েছে কলম্বিয়া। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে তারা হারিয়ে দিয়েছে। ১৯৯৫ সালের পর থেকে বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরজেয় জার্মানির দুর্গ ভেঙে দিয়েছেন ১৮ বছরের এক ফুটবলার। তার নাম লিন্ডা কাইসিডো।

তিন বছর আগে যিনি ক্যান্সারকে হারিয়ে দিয়েছেন। এবারের বিশ্বকাপে তার গোলটিকে বলা হচ্ছে আসরের সেরা গোল।
ম্যাচের ৫২ মিনিটের মাথায় বক্সের মধ্যে একটি ভলি বুকে করে নামান লিন্ডা। প্রথম টাচে বল নিজের নিয়ন্ত্রণে নেন।

তার গা ঘেঁষে তখন দুজন ডিফেন্ডার। দ্বিতীয় টাচে এক ডিফেন্ডারকে কাটিয়ে নেন তিনি। তৃতীয় টাচে বলটিকে নিজের ডান পায়ে শট মারার জায়গায় নিয়ে যান। সেই সময় লিন্ডার সামনে তিন ডিফেন্ডার।

একজন বক্সের অন্যদিকে। দুজন পেনাল্টি স্পটের কাছে। চকিতে ডান পায়ের বাঁক খাওয়ানো শটে গোল করেন লিন্ডা। গোলরক্ষক ঝাঁপিয়েও বাঁচাতে পারেননি।
১৮ বছরের লিন্ডার ডান পায়ের বাঁকানো শট থেকে আসা গোলটিকেই এবারের মেয়েদের ফুটবল বিশ্বকাপের সেরা গোল বলা হচ্ছে।

জার্মানি পরে পেনাল্টি থেকে সমতা ফেরালেও ভানেগাসের গোলে জয় তুলে নেয় কলম্বিয়া। ১৮ বছরের এই লিন্ডা তিন বছর আগে ক্যান্সারকে হারিয়ে মাঠে ফিরেছিলেন। জার্মানির বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে অজ্ঞানও হয়ে গিয়েছিলেন! তারপর ঠিকই সুস্থ হয়ে মাঠে নামেন। ছোট্ট জীবনে লিন্ডা এত বড় চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন যে সামান্য অজ্ঞান হওয়া তার কাছে ব্যাপারই না।
মাত্র ১৪ বছর বয়সে কলম্বিয়ার সিনিয়র দলে সুযোগ পান লিন্ডা। পরের বছরই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। ধরা পড়ে জরায়ুর ক্যান্সার। ছয় মাস ছিলেন মাঠের বাইরে। অনেকেই ভেবেছিলেন, কেমোথেরাপি এবং অস্ত্রোপচারের ধকল সামলে প্রতিভাবান এই ফুটবলার আর হয়তো খেলতে পারবেন না। কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে মাঠে ফেরেন ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই উইঙ্গার। তার কোচ নেলসন আবাদিয়া বলেন, ‘লিন্ডার মাথায় সৃষ্টিকর্তার হাত আছে। তাকে থামানোর সাধ্য কারো নেই।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD