শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শাকিব খানের সিনেমায় আমির খানের ভাই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিলো সালমান খানের নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান। এবার খবর এলো, সিনেমাটিতে বলিউড সুপারস্টার আমির খানের ছোট ভাই ফয়সাল খানও থাকবেন।

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করবেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।

জানা গেছে, আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারস থেকে সিনেমাটির শুটিং হবে। একটানা ৩৫ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে সিনেমাটির কাজ পুরোপুরি শেষ হবে।

বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমা। বর্তমানে এই সিনেমার প্রি-প্রোডাকশনের কাজে ভারতে অবস্থান করছেন পরিচালক অনন্য মামুন।

শাকিব খানের এই প্যান ইন্ডিয়ান সিনেমার নাম হতে পারে ‘দরদ’। পুরোপুরি সাইকো-থ্রিলার ধাঁচের এ গল্পে শাকিবের বিপরীতে নায়িকা কে হবেন তা নিয়ে চলছে জোর আলোচনা। উঠে আসছে প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান ও শেহনাজ গিলের নাম।

তবে নির্মাতা অনন্য মামুন নিশ্চিত করে সিনেমার নাম কিংবা নায়িকা কে হবেন, সে ব্যাপারে কিছু বলেননি। তার কথা, শাকিব ভাইয়ের সঙ্গে চুক্তি করেই সব জানাব।

পরিচালক মুখ না খুললেও একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, জেরিন খান অথবা শেহনাজ গিল- এ দুজনের মধ্যে একজনকে দেখা যাবে সিনেমায়।

অনন্য মামুন বলেন, আগামী সপ্তাহে সিনেমা সংশ্লিষ্ট সব কিছু ঘোষণা দেওয়া হবে। কয়েকদিন আগে ফয়সাল খানকে চুক্তিবদ্ধ করিয়েছি। তিনি বলিউড সুপারস্টার আমির খানের ছোট ভাই। এর বেশি কিছু জানাতে পারছি না।

জানা গেছে, বাংলা ছাড়াও সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ভাষায় মুক্তি দেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD