শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফিফটিতে ছন্দে ফিরে দলকে জিতিয়ে ম্যাচসেরা লিটন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩

রান পাচ্ছিলেন কিন্তু ইনিংস বড় হচ্ছিল না। যে প্রত্যাশা নিয়ে কানাডা গ্লোবাল টি–টোয়েন্টিতে সারে জাগুয়ার্সে যোগ দিয়েছিলেন লিটন দাস তা পূর্ণ হচ্ছিল না। তবে দুর্দান্ত এ ব্যাটসম্যান ছন্দে ফিরতে সময় নিলেন না।

শেষ দুই ইনিংসে ২১ ও ২৫ রানের পর লিটনের ব্যাট থেকে এলো ঝলমলে ৫৯ রান। তার এই পঞ্চাশ পেরোনো ইনিংসে ভর করে বুধবার সারে জাগুয়ার্স ৬ উইকেটে হারিয়েছে ব্র্যামটন উলভসকে।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ব্রামটন উলভস ৯ উইকেটে ১২৮ রান করে। জবাবে সারে জাগুয়ার্স ৪ উইকেট হারিয়ে ১১ বল আগে লক্ষ্যে পৌঁছে যায়। যা তাদের ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয়। ৮ পয়েন্ট নিয়ে তারা এখন আছে টেবিলের দ্বিতীয় স্থানে।

লিটন ৫৯ রানের ইনিংসটি খেলেছেন ৪৫ বলে। ৩টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন উইকেটের চারিপাশে। দল যখন বিপদে ছিল তখন অধিনায়ক ইফতেখার আহমেদকে নিয়ে দায়িত্বশীল ইনিংস খেলেন লিটন। সহজ লক্ষ্য তাড়ায় ২১ রানে ৩ উইকেট হারায় সারে। সেখান থেকে চতুর্থ উইকেটে ইফতেখার ও লিটন ৯৯ রানের জুটি গড়েন।

জয়ের থেকে ৯ রানে দূরে থাকতে লিটন আউট হয়ে ফিরলেও ইফতেখার ৩৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে সারে জাগুয়ার্সের বোলিং ছিল একবারেই নিয়ন্ত্রিত। ২টি করে উইকেট নিয়েছেন আমার খালিদ, ম্যাথিউ ফর্ডে ও আয়ান খান। ১টি করে উইকেট নেন জনসন ও ইফতেখার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD