বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

করোনা আক্রান্ত ভোলার জেলা জজকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত ভোলার জেলা জজ ড. এ বি এম মাহমুদুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনী।

বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে তাকে ভোলা থেকে ঢাকায় আনা হচ্ছে বলে রোববার (২১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বলেন, এবিএম মাহমুদুল হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভোলা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হচ্ছে।

তিনি বলেন, তার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি আজ আইনমন্ত্রী আনিসুল হককে জানানো হলে তিনি মাহমুদুল হককে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেলে তার চিকিৎসা করা হবে।

এবিএম মাহমুদুল হক গত ১২ জুন করোনাভাইরাসজনিত রোগের লক্ষণে ভুগছিলেন এবং ভোলায় নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ১২ হাজার ৩০৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫৩১ জন। মারা গেছেন মোট এক হাজার ৪৬৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD