শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৩ মামলা ও অর্থ জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : জেলার কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করেছে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান ও জেলা প্রশাসনের ৪ ম্যাজিস্ট্রেট।
রবিবার (২১ জুন) উপজেলার বিভিন্ন স্থানে তথা হাট-বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল হাসান ও লালমনিরহাট জেলা প্রশাসনের ৪ জন ম্যাজিস্ট্রেট-সাইয়েদা ফয়জুন্নেছা, জাহাঙ্গীর হোসেন,টি এম রাহসীন কবির এবং শহিদুল ইসলাম সোহাগ।

অভিযানকালে সরকার নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, মাস্ক ব্যবহার না করা এবং সামাজিক দূরত্ব না মেনে চলায় উপজেলার বিভিন্ন হাট- বাজার এলাকায় বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের উপর ৮৩ টি মামলা এবং মোট ২১ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখা, মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সতর্ক করা হয়েছে।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, সামাজিক দূরত্ব না মানা এবং মাস্ক ব্যবহার না করায় করোনাভাইরাসের উপদ্রব বৃদ্ধিপেতে পারে এমতাবস্থায় জনস্বার্থে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের ৫ টি কোর্ট পরিচালনার মাধ্যমে ২১ হাজার ১শ টাকা জরিমানা এবং ৮৩ টি মামলা করা হয়েছে। তিনি আরো জানান এরকম অভিযান অব্যাহত থাকবে।

লাইট নিউজ/ঈজামু

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD