বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছানোর সেঞ্চুরি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত ১০০ বার সময় দিলেন।

সোমবার (৭ আগস্ট) তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও তা দিতে না পারায় ঢাকার একটি আদালত মামলাটির তদন্তকারী সংস্থা র‌্যাবকে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম এই তারিখ ঠিক করেন।

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গার বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনিকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে তাদের রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সময় ফ্ল্যাটটিতে ছিলেন তাদের ৫ বছর বয়সী একমাত্র পুত্র মাহির সারোয়ার মেঘ।

শের-ই-বাংলা নগর পুলিশ এবং পুলিশের গোয়েন্দা সংস্থার পরে ২০১২ সালের ১৮ এপ্রিল র‌্যাবকে এই মামলার তদন্ত ভার দেওয়া হয়।

এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। একাধিকবার রিমান্ডে নিয়েও আসামিদের কারও কাছ থেকেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা যায়নি। পরবর্তীতে তানভীর ও পলাশ জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন। বাকিরা এখনো কারাগারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD