বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ইয়েমেনে অপহৃত জাতিসংঘ কর্মকর্তা সুফিউল আনাম উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

ইয়েমেনে অপহরণের শিকার জাতিসংঘের কর্মকর্তা লে. কর্নেল (অব.) সুফিউল আনামকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে অপহরণের শিকার হন বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা সুফিউল আনামসহ জাতিসংঘের পাঁচ কর্মী। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ধারণা করা হয়েছিল, জাতিসংঘে কর্মরত এই কর্মকর্তাকে অপহরণের পর জঙ্গি গোষ্ঠী তাকে হত্যা করেছে।

তবে অপহরণের প্রায় সাত মাস পর গত বছরের ৭ সেপ্টেম্বর সুফিউল আনামের একটি ভিডিও প্রকাশ করে জঙ্গি গোষ্ঠীদের অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

এরপর গেল মাসে জাতিসংঘের এই কর্মকর্তার আরেকটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি প্রকাশ করে আল-কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)। সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাত দিয়ে ভিডিও বার্তার সংবাদ প্রকাশ করে এএফপি।

ভিডিওতে দেখা যায়, জাতিসংঘের নিরাপত্তা বিভাগের কর্মী হিসেবে নিজের পরিচয় দিচ্ছেন নীল শার্ট পরা সুফিউল আনাম। এ সময় তিনি নিজের মুক্তি দাবি করেন। তিনি নিজে ও অপহরণের শিকার তার সঙ্গে থাকা আরও দুজন ‘গুরুতর অসুস্থ’ বলেও জানান। তবে ৩ জুন রেকর্ড করা ভিডিওটি কীভাবে কাদের সহযোগিতায় করা সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সুফিউল আনামসহ জাতিসংঘে কর্মরত পাঁচজনকে অপহরণ করে আল-কায়েদার ইয়েমেনি শাখা। মাঠ পরিদর্শনের কাজ শেষে বন্দরনগরী অ্যাডেনে ফিরছিলেন তারা। অন্য চারজন ইয়েমেনের নাগরিক।

সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। অবসর নেওয়ার পর থেকে তিনি জাতিসংঘের সঙ্গে কাজ করছেন। তিনি ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কোঅর্ডিনেশন অফিসার (হেড) হিসেবে কর্মরত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD