শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

অনৈতিক সুবিধাই যদি চেয়ে থাকি, সে আমাকে বাসায় পৌঁছে দিল কেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

আমি যদি তার কাছে অনৈতিক সুবিধাই নেওয়ার চেষ্টা করে থাকি তাহলে সে আমাকে গাড়িতে করে বাসায় পৌঁছে দিয়ে এল কেন? রুকাই চমকা আমার ভালো বন্ধু, তার সঙ্গে আমার কনো ঝামেলাই হয়নি। কিন্তু যখন বাবার বয়সী একজন শিল্পীকে কেউ অপমান করে তখন সেটার প্রতিবাদ করা আমার জন্য কর্তব্য।’

এমনটাই বলছিলেন অভিনেতা আরশ খান। একটি নাটকের শুটিং ঘিরে দ্বন্দ্বে জড়িয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, নির্মাতা আদিব হাসান ও অভিনেতা আরশ খান।

যে ঘটনা গড়ায় থানা পর্যায়েও। তবে এরই মধ্যে বন্ধু-সহশিল্পী অভিনেতা আরশ খানের বিরুদ্ধে ‘বন্ধুত্বের চেয়ে বেশি কিছু চেয়েছিল’ বলে সংবাদমাধ্যমে অভিযোগ তুলেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
এই অভিযোগের জবাবেই আরশ খান বলেন, ‘যেদিন ঘটনা ঘটে, তার আগেরদিন আমাকে আমার বাসায় ড্রপ করে দেয় চমক।

তাঁর কাছে আমি যদি কোনো অনৈতিক সুবিধা চেয়ে থাকি তাহলে সে আমাকে বাসায় পৌঁছে দিল কেন? সবচেয়ে বড় কথা আমার সঙ্গে সে যোগাযোগ রাখল কেন? পরেরদিন শুটিংয়ে এলো কেন? অন্তত সবাই বুঝতেছে ঘটনাটা কী!’
জানা গেছে, উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে আদিব হাসানের পরিচালনায় ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং চলছিল গত শুক্রবার (৪ আগস্ট)। নাটকের অভিনয়শিল্পী ফখরুল বাশার মাসুম, আরশ খান ও রুকাইয়া জাহান চমক। শুটিং চলাকালে প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করেন অভিনেত্রী চমক। এ নিয়ে নির্মাতা আদিব প্রতিবাদ করলে সেট ছেড়ে চলে যেতে উদ্যত হন চমক।

এ সময় নির্মাতা ও অন্য অভিনয়শিল্পীরা তাঁকে বুঝিয়ে থামানোর চেষ্টা করলে একপর্যায়ে পুলিশে খবর দেন চমক। অভিযোগ করেন, মাসুম বাশারসহ সেটের অনেকে তাঁকে ‘মেরে ফেলা’র হুমকি দিয়েছেন। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে সেখানে উপস্থিত হন অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি। তিনি সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর শুটিং সেট থেকে চমককে নিয়ে চলে যান চুমকি।

বন্ধ হয়ে যায় শুটিং।
ঠিক সময়ে শুটিং শেষ করতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন নির্মাতা আদিব হাসান। তাই এ বিষয়ে নাট্য-নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডে অভিযোগ দিয়েছেন তিনি। বিষয়টি বর্তমানে সাংগঠনিকভাবে মীমাংসার অপেক্ষায়। এরমাঝেই অভিনেত্রী চমক দাবী করেছেন, ‘নির্মাতা আর আরশ খান চক্রান্ত করে এটা ছড়াচ্ছে। কারণ আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। একটা সময় বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চায়। সে কারণে দূরত্ব বাড়ে। সেই রাগ আর ক্ষোভ থেকে তিনিও এটা ছড়াচ্ছেন।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD