শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

চমকে দিলেন বিদ্যা সিনহা মিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

বিদ্যা সিনহা মিমকে দেখা গেল পান্না কায়সারের অবয়বে। নিজের চিরপরিচিত খোলস ছেড়ে বেরিয়ে আসা মিমকে নেটিজেনরা দেখলেন একেবারে ভিন্নরূপে। শহীদ জায়া পান্না কায়সারের জীবন অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্র ‘দিগন্তে ফুলের আগুন’-এর লুক প্রকাশেই, দেখা গেল মিমকে।

আজ বুধবার নিজের ফেসবুক হ্যান্ডলে একটি সাদাকালো ছবি প্রকাশ করেছেন বিদ্যা সিনহা মিম।

ছবিতে সাদা শাড়িতে মাথায় ঘোমটা টেনে সেজেছেন পান্না কায়সার। তার পাশেই শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সাররূপে আছেন অভিনেতা মোস্তফা মনওয়ার।
এই ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘পান্না কয়সার ও শহীদুল্লা কায়সার।’

ছবির মন্তব্যের ঘরে কেউ বলেছেন, ‘চেনাই যাচ্ছে না!’ কারো মন্তব্য, ‘পান্না কায়সার তো দেখতে অবিকল বিদ্যা সিনহা মিমের মতো’, আবার কেউ বললেন, ‘এক মুহূর্তের জন্য আমি চমকে গেছি!’

ওয়াহিদ তারেক ছবিটি পরিচালনা কছেন।

গত ১ আগস্ট শুরু হয়েছে শুটিং। অভিনেতা মোস্তফা মনওয়ার বরাবরই চরিত্রনির্ভর কাজ করেন। সর্বশেষ ঈদের সিনেমা ‘সুড়ঙ্গ’তে আফরান নিশোর বন্ধুর চরিত্রে নজর কেড়েছেন।
সাম্প্রতিক সময়ে বিদ্যা সিনহা মিমের ‘সাপলুডু’, ‘পরাণ’ কিংবা ‘দামাল’ ছবিতে অভিনয় প্রশংসিত হয়েছে।

সম্প্রতি তেমনই একটি কাজে যুক্ত হয়েছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD