শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শাহরুখের সঙ্গে জুটি বাঁধলেন রাশমিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা’ দিয়ে বলিউডে ব্যাপক পরিচিতি পেয়েছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এরপর বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ দিয়ে হিন্দি ছবিতে অভিষিক্ত হন। যদিও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি ছবিটি। এবার বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধলেন ‘ভারতের জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রাশমিকা। শিগগির পর্দায় দেখা যাবে এ জুটিকে। তবে সেটা কোনো সিনেমায় নয়, একটি কমার্শিয়াল বিজ্ঞাপনে দেখা যাবে তাদের। সম্প্রতি যশরাজ ফিল্মসের স্টুডিওতে একসঙ্গে দেখা গেছে শাহরুখ-রাশমিকাকে।

এক টুইট বার্তায় কিং খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন এ অভিনেত্রী। টুইটারে রাশমিকা লেখেন, ‘ভারতীয় সিনেমায় সৌন্দর্যের প্রতীক শাহরুখ খান। বিজ্ঞাপনে তার সঙ্গে কাজ করছি। এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’

শাহরুখ খানকে আগামীতে দেখা যাবে ‘জওয়ান’ ছবিতে। তামিল পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

অন্যদিকে, রাশমিকা মান্দানাকে দেখা যাবে ‘অ্যানিমেল’ ছবিতে। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ছবিটিতে তার বিপরীতে দেখা যাবে রণবীর কাপুরকে। চলতি বছরের ১ ডিসেম্বর মুক্তি পাবে অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD