শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

রাতে রাজ ফিরলেন বাসায়, দরজা খুলেননি পরীমণি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

পরীমণি ও শরিফুল রাজ দম্পতির একমাত্র ছেলে রাজ্যর এক বছর পূর্ণ হচ্ছে হলো। দিনটি বর্ণিল আয়োজনে উদযাপন রাজধানীর পাঁচ তারকা হোটেলে আয়োজন রেখেছেন পরীমণি। দীর্ঘদিন ধরে আলাদা থাকলেও ছেলের এই জন্মদিন উপলক্ষেই গতকাল রাতে পরীমণির বাসায় রাজ্যকে দেখতে হাজির হয়েছিলেন রাজ। কিছুক্ষণ ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলেও আসেন।

এ সময় পরীমণির সঙ্গে দেখা করতে চাইলেও দেখা দেননি পরী। আজ সন্ধ্যায় রাজ্যের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হওয়ার কথা আছে রাজের। এ ব্যাপারে পরীমণির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত রাতে এসেছিল। ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলে গেছে সে। আমার সঙ্গে কোনো কথা হয়নি। দেখাও হয়নি।’

ছেলের সঙ্গে দেখা হলেও ছেলের মায়ের সঙ্গে কেনো দেখা হলো না? প্রশ্নের উত্তরে পরী জানান, আমার সঙ্গে দেখা হওয়ার কিছু নেই। ওর সঙ্গে তো আমার সম্পর্কই নাই। সম্পর্ক থাকলে তো বাবুর জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে তাকে পাশে পেতাম। বাসায় যখন এসেছিল, তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম। সে চেষ্টা করেছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমি বলিনি। কারণ, তাঁর জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।’

আজকের ছেলের জন্মদিনের আয়োজনে রাজ এলেও পরীমণি তার সঙ্গে কথা বলবেন না বলে জানান। নায়িকা বলেন, ‘যদি সে আসে আমি কোনো কথা বলব না তাঁর সঙ্গে। সে তার মতো আসবে, তার মতো চলে যাবে। তবে আমি চাই না সে আসুক।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD