শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

নতুন সিনেমার গানে কণ্ঠ দিলেন বেলাল-কোনাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

নতুন সিনেসার গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও সোমনূর মনির কোনাল। সিনেমার নাম ‘মধ্যবিত্ত’। ‘তোমার জন্য এই পরাণে লাগে বড় টান/ আমার বুকের ভেতর ভালোবাসার একটা বসতবাড়ি/ সেই বাড়ির মালিকানা শুরু যে তোমারি’– রোমান্টিক এমন কথার গানটি লিখেছেন বাকিউল আলম। সুর করেছেন মাহফুজ ইমরান। সংগীত পরিচালনায় রিয়েল আশিক।

সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় তানভীর হাসান। মগবাজারের একটি স্টুডিওতে গত শনিবার এর রেকর্ডিং শেষ হয়েছে।

সিনেমার গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘কোনালের সঙ্গে এর আগেও কয়েকটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছি। দ্বৈত গানটি একেবারেই আলাদা। গ্রামবাংলার শাশ্বত রূপক সুন্দর সুন্দর শব্দ ব্যবহৃত হয়েছে। আশা করছি, শ্রোতাদের গানটি ভালো লাগবে।’

কোনাল বলেন, ‘মধ্যবিত্ত’ সিনেমার গানের কথা অসাধারণ। এটি ফোক ধাঁচের রোমান্টিক গান। বেলাল ভাইয়ের (বেলাল খান) সঙ্গে অনেক দিন পর গান করেছি। এ সিনেমার নির্মাতা তানভীর হাসান আমাকে দিয়ে গান করাবেন বলে কয়েক মাস অপেক্ষা করেছেন। এত বছরের পরিশ্রমের পর পরিচালকের এমন আস্থার জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছি। এটি আমার কাজের স্পৃহা বাড়িয়ে দিয়েছে।’

‘মধ্যবিত্ত’ সিনেমায় রিজু-শাম্মি ছাড়াও অভিনয় করবেন সমু চৌধুরী, মাসুম আজিজ, বড়দা মিঠু, আমির সিরাজি, শবনম পারভীন ও ওমর মালিক।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD