শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাবিনাদের সঙ্গে বাফুফের চুক্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

সাফ চ্যাম্পিয়ন সাবিনাদের সঙ্গে বাফুফের সাম্প্রতিক সময়ে তেমন সুসম্পর্ক যাচ্ছে না। নানা অধিকার ও দাবি দাওয়ায় ব্যস্ত ফুটবলাররা। অন্য দিকে ন্যায্য দাবি পূরণে ব্যর্থ বাফুফে অনেকটাই চাপে।

আগামীকাল দুপুরে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে বাফুফের আনুষ্ঠানিক চুক্তি হবে। এই চুক্তির মাধ্যমে সাবিনাদের বিদ্যমান বেতন কাঠামোয় পরিবর্তন আসবে। সাবিনাদের দাবি ছিল, প্রতি মাসে পঞ্চাশ হাজার। সেই দাবি পূরণ সম্পূর্ণ না হলেও অর্ধেকের বেশি হবে বলে জানা গেছে।

বেতন কাঠামো বৃদ্ধি ছাড়াও আরো কিছু সুযোগ-সুবিধা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাফুফে সাবিনাদের সুবিধা বৃদ্ধি করে আবার নিজেদের স্বার্থও রক্ষা করবে। এই চুক্তির পর কোড অফ কন্ডাক্টের আওতায় আসবেন জাতীয় নারী ফুটবলাররা। সম্প্রতি সাতক্ষীরায় লিগ আয়োজন এবং নানা সময়ে গণমাধ্যমে মন্তব্যের ব্যাপারেও বিধি নিষেধ আরোপ হতে পারে। সাবিনাদের এই চুক্তির আওতায় আনলেও জুনিয়র নারী ফুটবলাররা অবশ্য চুক্তির বাইরে থাকবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD