শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মধুচন্দ্রিমায় স্বামীকে নিয়ে মালদ্বীপে তাসনিয়া ফারিণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

গত সোমবার বিকেলে হুট করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন তাসনিয়া ফারিণ। জানান, গত ১১ আগস্ট দীর্ঘদিনের প্রেমিক শেখ রেজওয়ান রাফিদ আহমেদের গলায় বিয়ের মালা পরিয়েছেন তিনি।

বিয়ের পর বর্তমানে মধুচন্দ্রিমায় মালদ্বীপে অবস্থান করছেন ফারিণ-রাফিদ দম্পতি। ১১ আগস্ট বিয়ে সেরে ১৩ আগস্ট মালদ্বীপের উদ্দেশে উড়াল দেন সদ্য বিবাহিত এ দম্পতি।

ঘরোয়া আয়োজনে বিয়ে সারলেও আগামীতে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
ফারিণ বলেন, ‘সুন্দর সময় কাটছে। জায়গাটি ভীষণ সুন্দর। এখানে প্রাইভেট একটি রিসোর্টে আছি আমরা।

কী সুন্দর জায়গাটি! মালদ্বীপ আমার পছন্দের জায়গা। বলতে পারেন, বিয়ের পর এ কারণেই এখানে আসা। এর আগেও একবার ভাইকে সঙ্গে করে মালদ্বীপে এসেছিলাম। আর এবারকার আসাটা ভিন্ন।

অন্য রকম ভালো লাগা ও আনন্দের।’
মধুচন্দ্রিমার মধুর সময় কাটিয়ে শিগগিরই ফিরতে হবে দুজনকে। এ ক্ষেত্রে তার বরের আগামী মাস থেকে যুক্তরাজ্যে নতুন চাকরিতে জয়েন এবং নিজের শুটিংয়ের কাজে অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার তাড়ার কথা জানালেন ফারিণ।

তার কথায়, ‘রাফিদ যুক্তরাজ্য থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে মাস্টার্স শেষ করল। সেপ্টেম্বর থেকে চাকরিতে যোগ দেবে সেখানে।

এর মধ্যে আমারও দুটি ওয়েব ফিল্মের শিডিউল দেওয়া আছে। দুটি কাজের অংশবিশেষের শুটিং অস্ট্রেলিয়াতে হবে। ১৭ বা ১৮ আগস্ট সেখানে যাওয়ার কথা আছে। সুতরাং তাড়াতাড়ি ফিরতে হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD