শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ফেরদৌস বললেন, প্রধানমন্ত্রী ট্রেলার দেখে খুশি হয়েছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

নন্দিত অভিনেতা, নাট্যকার ড. ইনামুল হকের ভাবনায় নির্মিত হয়েছে ‘১৯৭১ সেই সব দিন’। এটি নির্মাণ করেছেন তারই কন্যা অভিনেত্রেী হৃদি হক। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাচ্ছে শুক্রবার। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে ৩টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে সিনেমাটির পোস্টার তুলে দিয়েছেন নির্মাতা হৃদি হক।

এসময় তার সঙ্গে ছিলেন হৃদি হকের মা প্রখ্যাত অভিনেত্রী লাকি ইনাম, সিনেমাটির অভিনয়শিল্পী ফেরদৌস, তারিন ও লিটু আনাম সহ আট সদস্যের প্রতিনিধিদল।

গণবভন থেকে বের হয়ে চিত্রনায়ক ফেরদৌস সমকালকে জানান, “১৯৭১ সেই সব দিন’ টিমের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার হাতে সিনেমাটির পোস্টার তুলে দিয়েছি। এরপর তাকে সিনেমাটির ট্রেলার দেখানো হয়। সেটি দেখে তিনি অনেক প্রসংশা করেছেন। তিনি সিনেমাটি দেখতে চেয়েছেন। পেনড্রাইভে সিনেমাটি দিয়ে এসেছি আমরা।”

ফেরদৌস বলেন, “সিনেমা, মুক্তিযুদ্ধের সিনেমাসহ সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। তিনি খুব খুশি যে অনুদানের টাকায় অনেক ভাল ভাল সিনেমা হচ্ছে।”

সাধারণত সরকারি অনুদানপ্রাপ্ত অনেক ভাল সিনেমা হলেও সেগুলো প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায় না। এখন থেকে ভাল সিনেমা হলে তার কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্দ্যোগের কথাও জানান ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই নায়ক।

তার কথায়, ‘আমাদের প্রধানমন্ত্রী শিল্পবান্ধব মানুষ। তিনি প্রচুর সিনেমা দেখেন। বিমানে বসেও তিনি সিনেমা দেখেন। ভাল সিনেমা হলে আমরা তাকে দেখানোর ব্যবস্থা করব।’

‘১৯৭১ : সেইসব দিন’এর মূল গল্প ভাবনা ড. ইনামুল হকের। সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প।

সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক। লিটু আনাম অভিনয়ের পাশাপাশি সিনেমার শিল্প নির্দেশক ও কোরিওগ্রাফির কাজ করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD