শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

কলকাতার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন সিনেমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

পূর্বাঞ্চলীয় ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া’র আয়োজনে কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল কলকাতা’র দ্বিতীয় সংস্করণ। এই উৎসব শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর।

শেষ হবে ২৭ সেপ্টেম্বর।

এবারের আসরে মনোনীত হয়েছে বাংলাদেশের ৩টি চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো হচ্ছে- নির্মাতা খন্দকার সুমন’র ‘সাঁতাও’, নূর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’ এবং সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’।

ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া’র ভাইস চেয়ারম্যান জনাব প্রেমেন্দ্র মজুমদার বলেন, বিশ্ব চলচ্চিত্রের দিন দিন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি হচ্ছে। তারই প্রতিফলন হিসেবে বিশ্বের নানান মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একাধিক চলচ্চিত্রের অংশগ্রহণ দেখা যাচ্ছে।

‘সাঁতাও’ পরিচালক খন্দকার সুমন বলেন, ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত পূর্বাঞ্চলীয় ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া’র আয়োজনে ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল কলকাতা’র এইটি ২য় সংস্করণ। বিশুদ্ধ চলচ্চিত্রের এই উৎসবের এমন একটি আয়োজনে বাংলাদেশের একাধিক চলচ্চিত্রের
উপস্থিতি জানান দিচ্ছে বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশের চলচ্চিত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

‘সাঁতাও’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। ‘নোনা পানি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জয়িতা, বিলকিস বানু, রুবেল। ‘পাতাল ঘর’র প্রধান চরিত্রে আছেন নুসরাত ফারিয়া ও আফসানা মিমি। সিনেমা তিনটির মধ্যে ‘পাতাল ঘর’
ব্যতীত বাকি দুটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD