শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি
আইবিএসএ ওয়ার্ল্ড গেমস ২০২৩

ইংল্যান্ডকে ৩২ রানে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

ইংল্যান্ডের বার্মিংহামে শুরু হয়েছে আইবিএস ওয়ার্ল্ড-২০২৩ গেমস। এবারের আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। যেখানে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৩২ রানে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল।

বার্মিংহামের কিং অ্যাডওয়ার্ডস স্কুল মাঠে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে ৮১ রানের ঝোড়ো ইনিংসে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেন মোহাম্মদ সালমান। এতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রানের বিশাল লক্ষ্য পায় বাংলাদেশ।

জবাবে রান তাড়ায় বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি তুলতে পারেনি ইংল্যান্ড ব্লাইন্ড ক্রিকেট দল। দলের ৬ ব্যাটার ফিরেছেন রানআউটে। ৫১ রানের প্রতিরোধ গড়েও দলকে জেতাতে পারেনি ওপেনার সাগ।

মঙ্গলবার (২২ আগস্ট) নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট দলের মুখোমুখি হবে বাংলাদেশ। গত ১৮ আগস্ট থেকে শুরু হওয়া দশ দিনব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৭ আগস্ট।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD