শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

৪০০ কোটি ক্লাবের পথে ছুটছে ‘গদর-২’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ‘গদর-২’ মুক্তির দিন থেকেই ব্যাপক ব্যবসা করছে। ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে বিপুল সমারোহে চলছে এ সিনেমা।

ভারতের স্বাধীনতা দিবসে এ সিনেমা প্রায় ৫৫ কোটি রুপি আয় করেছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত হিসেব অনুযায়ী ৪০০ কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে এ সিনেমার ব্যাবসা। এরই মধ্য়ে ৩৮৯ রুপি আয় করেছে সানি দেওল, আমিশা প্যাটেল অভিনীত এ সিনেমা। ধারণা করা হচ্ছে এ সিনেমার আয়ের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

পাশাপাশি একইদিনে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠী ও ইয়ামি গৌতম অভিনীত বহু প্রতীক্ষিত ‘ওহ মাই গড-২’। সিনেমাটি সেন্সর বোর্ডের পক্ষ থেকে ‘এ’ ছাড়পত্র পেয়ে মুক্তি পায়। শেষ পাওয়া খবর পর্যন্ত এ সিনেমা ভারতে ১১৭.২ কোটি রুপি আয় করেছে।

অন্যদিকে ১০ অগাস্ট মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত সিনেমা ‘জেলার’। মুক্তির আগে থেকেই উত্তেজনা তৈরি করেছিল এ সিনেমা। ভারতের স্বাধীনতা দিবসে সিনেমাটি প্রেক্ষাগৃহে ২০০ কোটি রুপির গণ্ডি পার করেছিল। এরই মধ্যে বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি।

উত্তর ভারতে ‘গদর-২’ ও ‘ওএমজি-২’ সিনেমার আধিপত্য চললেও ‘জেলার’ সিনেমা বেশ ভালোই ব্যবসা ধরে রেখেছে। রজনীকান্তর অনুরাগী ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। ফলে নির্মাতাদের আশা এ সিনেমা ব্যাপক ব্যবসা করবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD