শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ব্যাচেলর পয়েন্ট’র হাবুর আজ গায়ে হলুদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

মাহবুবুর রহমান চাষী হলেও তিনি চাষী আলম নামে সুপরিচিত শোবিজ অঙ্গনে। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে হাবু চরিত্র দিয়ে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার জানা গেলো নতুন খবর। পারিবারিক ভাবে বিয়ে করছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল (২৫ আগস্ট) বিয়ে করছেন চাষী আলম। আজ (২৪ আগস্ট) রাতে রাজধানীর একটি রেস্টুরেন্ট আয়োজন করা হয়েছে গায়ে হলুদের।

শোবিজ অঙ্গন সূত্রে জানা গেছে, পরিবার ও শোবিজ অঙ্গনের অনেকে গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেবেন। কিন্তু বিষয়টি নিয়ে কেউ কথা বলতে চাননি।

নাম প্রকাশ না করার শর্তে চাষী আলমের এক আত্মীয় বলেন, আজ বনানীর একটি রেস্টুরেন্টে গায়ে হলুদের অয়োজন করা হয়েছে। আগামীকাল বিয়ে।

এবার ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েক দিন। তার মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD