শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

সাইফের ছেলে ইব্রাহিমের সঙ্গেও কাজল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

করণ জোহরের হাত ধরে বলিউডে অভিষেক হয়েছে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডের মতো তারকাদের। এবার পালা সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলী খানের।

সিনেমার জন্য কাজলের সঙ্গেও যোগাযোগ করেছেন নির্মাতা। একসময় ইব্রাহিমের বাবা সাইফেরও নায়িকা ছিলেন কাজল। অনেকেই তার মধ্যে বাবা সাইফ আলি খানের ছায়া দেখতে পান। বাবা-ছেলের চেহারায়ও রয়েছে বেশ মিল।

করণ জোহরের ধর্ম প্রডাকশনের নতুন ছবি ‘সরেজমিন’এ নায়ক হয়ে আসছেন ইব্রাহিম। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ইব্রাহিম। বাবা-মা বলিউডেরই লোক। পাপারাজ্জিদেরও খুব পছন্দের এ স্টারকিড।

বোন সারা আলি খানও এই প্রজন্মের নায়িকা। এবার সে পথেই হাঁটছেন সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান। যেটি পরিচালনা করছেন বোমান ইরানির ছেলে কায়োজ ইরানি।

হিন্দুস্তান টাইমসের খবর, মালয়ালাম ছবি ‘হৃদয়ম’-এর আদলে সেনাবাহিনীর গল্প প্রেক্ষাপটে ছবির চিত্রনাট্য বেঁধেছেন নির্মাতা। ছবিতে ইব্রাহিমের বিপরীতে কোনো নায়িকা নেই বলেই জানা যাচ্ছে। তবে কাজলকে দেখা যাবে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।

এর আগে সারা আলি খানও ভাই ইব্রাহিমের বলি-অভিষেক নিশ্চিত করেছিলেন। সাইফকন্যা জানান, তার ভাই প্রথম ছবির শুটিং ‘সদ্য শেষ’ করেছেন। তবে বাকি আছে পোস্ট প্রোডাকশনের কাজ, যা চলতি বছরের মধ্যেই হয়ে যাওয়ার কথা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD